মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
হাসিখুশি মুখ আর প্রাণবন্ত অভিনয় দিয়ে নেটিজেনদের মন জয় করেছিলেন। কিন্তু সেই হাসি যে এত দ্রুত মিলিয়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।
মাত্র ৩০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হরিয়ানার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল দিব্যাঙ্কা সিরোহী। তার মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে একটি বিশেষ পোস্ট, যা দেখে অনুরাগীদের দাবি অভিনেত্রী কি তবে আগেই মৃত্যুর সংকেত পেয়েছিলেন?
২০২৩ সালে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন দিব্যাঙ্কা। সেখানে নীল জ্যাকেট ও মাথায় মেরুন পাগড়ি পরিহিত অবস্থায় বেশ শান্ত দেখাচ্ছিল তাকে।
