ড্রামা ছেড়ে এবার গোয়েন্দা চরিত্রে রিচা চাড্ডা

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

সঞ্জয় লীলা বানশালির ‘হীরামন্ডি’ সিরিজে লাজ্জো চরিত্রে অভিনয় করে প্রশংসিত হওয়া বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে পর্দায় হাজির হতে যাচ্ছেন। বড় বাজেটের পিরিয়ড ড্রামা থেকে বেরিয়ে এবার তাকে দেখা যাবে একটি ক্রাইম থ্রিলার সিরিজে, যেখানে তিনি একজন গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, একটি নামি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রিচা। এরইমধ্যে সিরিজের শুটিং শুরু হয়েছে। একটি জটিল অপরাধ এবং সেটির রহস্য উদ্ঘাটন নিয়ে এগিয়ে যাবে সিরিজের গল্প, যেখানে তদন্তকারী কর্মকর্তার প্রধান চরিত্রে থাকছেন এই অভিনেত্রী। সিরিজটি সম্পর্কে নির্মাতারা এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।