‘সব পরিস্থিতির মধ্যে ভালোটা খুঁজে নেওয়ার চেষ্টা করি’

প্রকাশ : ০১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

‘ভোলেবাবা পার রপেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন ওড়িশার তালসারির সমুদ্রে ডুবে না ফেরার দেশে চলে গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। স্বামীর মৃত্যুতে যখন দিশাহারা অবস্থা, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের শিকার হয়েছেন প্রিয়াঙ্কা সরকার। স্বামীর শেষকৃত্যে কুর্তা-জিন্স পরা থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে হাসিমুখের ছবি সব কিছু নিয়েই গত কয়েক দিন ধরে চলেছে জলঘোলা। এবার কটাক্ষকারীদের জবাব দিয়েছেন তিনি। বর্তমানে নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘কুহেলি’র প্রচারণায় ব্যস্ত এই অভিনেত্রী। ট্রোলারদের করা ‘অ্যাটেনশন সিকিং’ মন্তব্যের বিপরীতে দাঁড়িয়ে তিনি সাফ জানালেন, নেতিবাচক মানুষের চেয়ে যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের গুরুত্বই তার কাছে বেশি।