প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায় : প্রভা
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

পর্দায় অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে নিয়মিত সাদিয়া জাহান প্রভা। বিভিন্ন ছবি ও ভিডিওতে নিজেকে মেলে ধরেন সেখানে। নেটিজেনরাও লাইক কমেন্ট করে পাশে থাকেন প্রভার। তবে অতি কৌতূহলী অনেকে প্রশ্ন ছুড়ে দেন বিয়ে-সন্তান প্রসঙ্গে। এতে বিরক্ত প্রভা। সোশ্যাল হ্যান্ডেলে দিয়েছেন এক ভিডিও বার্তা।
শুরুতে প্রভা বলেন, ‘ধরুন আপনি আমার জেনুইন ফ্যান, আমার কাজ পছন্দ করেন এবং আমার অভিনীত নাটক বা টিভিসিগুলো দেখতেন। আপনার সঙ্গে আমার কোনো ডাক্তারখানা, শপিং মল বা রেস্টুরেন্টে দেখা হলো। বিষয়টি খুব সুন্দর হতে পারত। কিন্তু হুট করেই কোনো শিষ্টাচার ছাড়াই যদি প্রশ্ন করেন- আপা বিয়ে করছেন না কেন? তখন বিষয়টি খুবই ইনডিসেন্ট হয়ে যায়।’ তার কথায়, ‘আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? জন্ম, মৃত্যু আর বিয়ে- এই তিনটি জিনিস আল্লাহ একদম নিজের হাতে রেখে দিয়েছেন। একমাত্র তিনি ছাড়া পৃথিবীর কেউ জানে না ভবিষ্যতে কী হতে যাচ্ছে।
