ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

২৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সর্দারবাড়ির খেলা’

২৩ প্রেক্ষাগৃহে  মুক্তি পাচ্ছে ‘সর্দারবাড়ির খেলা’

আজ ঢাকাসহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সর্দারবাড়ির খেলা’। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রাখাল সবুজ। এটি তার প্রথম চলচ্চিত্র। মৃত্তিকা ছবিঘরের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মীর জাহিদ হাসান। লোকজ ঐতিহ্যের লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে লাঠিয়ালদের জীবনসংগ্রামের গল্প। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি ও নারায়ণগঞ্জ), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), কে স্ক্রিন সিনেপ্লেক্স (কুমিল্লা), মধুমিতা, আজাদ, বিজিবি, গীত, ম্যাজিক থিয়েটার (দিয়াবাড়ি), নিউ গুলশান (জিঞ্জিরা), চন্দ্রিমা (শ্রীপুর), উল্কা (জয়দেবপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নন্দিতা (সিলেট), রূপকথা (শেরপুর), অভিরুচি (বরিশাল), চাঁদমহল (কাঁচপুর), মোহন (হবিগঞ্জ), তামান্না (সৈয়দপুর), পূর্বাশা (সান্তাহার), মাধবী (মধুপুর) এবং রাজিয়া সিনেমা (নাগরপুর)-এ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত