ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মাতৃত্ব কোনো লুকোচুরির বিষয় নয় : অপু বিশ্বাস

মাতৃত্ব কোনো লুকোচুরির বিষয় নয় : অপু বিশ্বাস

বিশ্ব মা দিবস। দিনটি মায়েদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় দিবসটি। সাধারণ মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও এই দিনে আবেগপ্রবণ হয়ে পড়েন।

তবে যারা মাতৃত্ব করছেন, সিঙ্গেল মাদার হিসেবে সন্তান বড় করছেন; তাদের জন্যও এই দিনটি বিশেষ। কারণ, মায়েদের এক অন্যরকম লড়াই আর সার্থকতার গল্পও বলা হয় এই দিনে। ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসও তেমনই একজন।

২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখার পর দীর্ঘ সময় রাজত্ব করেছেন রূপালী পর্দায়।

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালে ভালোবেসে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে বিয়ে করেছিলেন তিনি। তবে দীর্ঘ ৯ বছর সেই খবর ছিল লোকচক্ষুর আড়ালে। ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে ছেলে আব্রাম খান জয়কে কোলে নিয়ে হাজির হয়ে বিয়ের কথা প্রকাশ্যে আনেন তিনি।

২০১৮ সালে বিচ্ছেদের পর থেকে ছেলে জয়কে আগলে রেখেই তৈরি হয় অপুর সংসার। সেই অপু বিশ্বাসই এবার মা দিবসে দিলেন বিশেষ বার্তা! এক ফেসবুক পোস্টে চিত্রনায়িকা লিখেছেন, মাতৃত্ব একটি পবিত্র যাত্রা যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়। অপুর এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত