দুই সন্তানকে নিয়ে পরীমনির মা দিবস
প্রকাশ : ১১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

বিশ্ব মা দিবস। সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে এই দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়। মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এদিন নানাভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। ঢালিউডের চিত্রনায়িকা পরীমণিও এই বিশেষ দিনে দুই সন্তানকে নিয়ে মাতৃত্বের এক স্নিগ্ধ মুহূর্ত ভাগ করে নিয়েছেন। পর্দায় নানামুখী চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে পরীমণি একজন মা। নানা কাজের চাপের মাঝেও তার কাছে এখন সবার আগে অগ্রাধিকার পায় তার দুই সন্তান। নিজের ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়ে এখন তার রঙিন সংসার।
