এক সিরিজে পাঁচ সম্মাননা ১৬ বছরের কুপারের
প্রকাশ : ১২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের জন্য ফের ইতিহাস গড়লেন ১৬ বছর বয়সি অভিনেতা ওভেন কুপার। গত রোববার লন্ডনে অনুষ্ঠিত বাফটা টিভি অ্যাওয়ার্ডস ২০২৬-এ সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন এই তরুণ অভিনেতা। এই জয়ের মাধ্যমে একই চরিত্রে অভিনয়ের জন্য বাফটা ছাড়াও এমি, গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস, গোথাম ও ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডের স্বীকৃতি পাওয়া অভিনেতাদের তালিকায় নিজের নাম যোগ করলেন ওভেন কুপার। সিরিজটিতে তিনি ১৩ বছর বয়সি কিশোর জেমি মিলারের চরিত্রে অভিনয় করেছেন, যে সহপাঠীকে ঘিরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় জড়িয়ে পড়ে।
এবারের বাফটা টিভি অ্যাওয়ার্ডসে ওভেন কুপারের সিরিজ ‘অ্যাডলেসেন্স’ এবং কমেডি সিরিজ ‘অ্যামান্ডাল্যান্ড’ সবচেয়ে বেশি পুরস্কার জিতে নেয়।
