সালমান শাহ-শাবনূর জুটির ‘তোমাকে চাই’ দেখা যাবে বড় পর্দায়
প্রকাশ : ২০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

বাংলা সিনেমার সুপারহিট জুটি সালমান শাহ ও শাবনূর। নব্বই দশকের এই জুটি অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। সময়ের স্রোতে অনেক সময় গড়িয়েও এখনও সেইসব সিনেমা দর্শকের পছন্দের তুঙ্গে। অনেকেই অমর নায়ক সালমান শাহের সিনেমাগুলো বড় পর্দায় দেখতে চান। সেই চাহিদার কথা মাথায় রেখেই আগামী ২১ মে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘তোমাকে চাই’-এর বিশেষ উন্মুক্ত প্রদর্শনী। মতিন রহমান পরিচালিত এই জনপ্রিয় চলচ্চিত্রের অন্যতম আকর্ষণ রোমান্টিক গল্প, গান ও দর্শকনন্দিত জুটি সালমান শাহ ও শাবনূর।
