ক্ষতি মেনে নিয়ে শোকের মধ্যে থাকাটা জরুরি : আমির খান
প্রকাশ : ২২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

বলিউড ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সময়টা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না। ক্যারিয়ারের খরা যেন পিছু ছাড়ছে না তার। গত কয়েক বছর ধরে একের পর এক ব্যর্থতার মুখে পড়ছেন এই অভিনেতা ও প্রযোজক। অভিনয় হোক কিংবা প্রযোজনা কোনো কিছু দিয়েই দর্শকহৃদয়ে আগের মতো দাগ কাটতে পারছেন না তিনি। সেই ব্যর্থতার তালিকায় নতুন যুক্ত হলো আমিরের ছেলে জুনেইদ খানের সিনেমা ‘এক দিন’। গত ১ মে মুক্তি পাওয়া এই ছবিতে জুনেইদের সঙ্গে জুটি বেঁধেছিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। বড় পর্দায় জুনেইদণ্ডসাই পল্লবীর অভিনয় আমির খানের মন জয় করলেও, দর্শক তা গ্রহণ করেনি। দুজনের রসায়ন জমেনি পর্দায়। ফলস্বরূপ, মুক্তির মাত্র দুই সপ্তাহের মাথায় প্রেক্ষাগৃহ থেকে বিদায় নেয় ছবিটি।নিজের সিনেমার একের পর এক ব্যর্থতার পর আমির আশা করেছিলেন, ছেলের ছবি দিয়ে হয়তো সুদিন ফিরবে।
