
বলিউডের গ্ল্যামার দুনিয়ায় তারকাদের জীবন যতটা রঙিন ও ঝলমলে মনে হয়, বাস্তবতা অনেক সময় ততটা সহজ নয়। ক্যারিয়ারের শুরুতে পাওয়া একটি মন্তব্য যে একজন শিল্পীর আত্মবিশ্বাসে কতটা গভীর প্রভাব ফেলতে পারে, তারই উদাহরণ তুলে ধরলেন অভিনেত্রী ও উপস্থাপক নেহা ধুপিয়া।
সম্প্রতি অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে এক আড্ডায় নিজের জীবনের একটি তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন নেহা। তিনি জানান, এক কাস্টিং ডিরেক্টরের মন্তব্যের কারণে প্রায় ১০ বছর ক্যামেরার সামনে হাসতে পারেননি। নেহার ভাষ্য, অভিনয়জীবনের শুরুর দিকে একটি অডিশনের সময় এক নামী কাস্টিং ডিরেক্টর তাকে বলেছিলেন, ‘খবরদার, হাসবে না! তোমার হাসিটা খুব বেশি চওড়া।’ সেই মন্তব্য যে তার মনে গভীরভাবে দাগ কেটেছিল, তা স্বীকার করেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘ওই মন্তব্যটা হয়তো তার কাছে খুব সাধারণ ছিল, কিন্তু আমার মনে গভীর ক্ষত তৈরি করেছিল। আমি নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগতে শুরু করি।’ একটি মন্তব্যই ধীরে ধীরে তার আত্মবিশ্বাসকে নড়বড়ে করে দেয়। নেহা জানান, এরপর দীর্ঘ সময় তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তার হাসির মধ্যে কোনো না কোনো খুঁত রয়েছে। তার কথায়, ‘প্রায় ১০ বছর আমি অডিশনে, ফটোশুটে এমনকি ক্যামেরার সামনেও হাসা বন্ধ করে দিয়েছিলাম।