সবাই হাসিমুখে বের হচ্ছে এটাই সবচেয়ে বড় পাওয়া
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

মডেল ও অভিনয়শিল্পী হিসেবে আগেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন মাসুমা রহমান নাবিলা। নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে বরাবরই প্রশংসিত হয়েছেন তিনি। এবার রূপালি পর্দায় হাজির হয়েছেন কালজয়ী চরিত্র ‘বনলতা সেন’ হয়ে। চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ারে যোগ করেছেন নতুন এক মাত্রা। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বনলতা সেন’ সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাস ও ভালো লাগার কথা প্রকাশ করেছেন নাবিলা। মাসুমা রহমান নাবিলা বলেন, ‘মানে কী বলব! যতদিন যাচ্ছে, রেসপন্স দুর্দান্ত থেকে দুর্দান্ত হচ্ছে। খুবই ভালো লাগছে। দর্শক আমাদের সিনেমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে অনেক প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন সেট ভালো হয়েছে, আবার কেউ কেউ বলছেন আপু, আপনার সবগুলো কস্টিউম অনেক ভালো লেগেছে।’ কাজের প্রতি নিজের তাড়নার কথা উল্লেখ করে নাবিলা আরও জানান, ভালো কাজের ক্ষুধা তার সবসময়ই থাকে। এই সিনেমার সাফল্য আগামীতে তার ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে বিশ্বাস করেন তিনি। তার কথায়, ‘সবাই হাসিমুখে বের হচ্ছে এটাই সবচেয়ে বড় পাওয়া।
