ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বাপ্পারাজের

যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বাপ্পারাজের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচনি দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। বিষয়টি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন। নির্বাচন না করার বিষয়টি নিশ্চিত করে বাপ্পারাজ গণমাধ্যমকে বলেন, ‘আমার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর মধ্যে ব্যবসায়িক কারণও আছে। নির্বাচন করে যদি সময় দিতে না পারি, তাহলে বিষয়টি ভালো দেখায় না। তাই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

শিল্পী সমিতির আগামী নির্বাচনে বাপ্পারাজ ও মুক্তির প্যানেল এবং শিবা সানু ও জয় চৌধুরী প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল। আকস্মিক ঘোষণায় সভাপতি পদের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে তার সরে দাঁড়ানোর পর প্যানেল গঠন এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত