
বিনোদন জগতে ছোটপর্দার হাত ধরেই প্রথম পা রেখেছিলেন মধুমিতা চক্রবর্তী। ২০১১ সালে মহুয়া বাংলা নামে একটি চ্যানেলে ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে তিনি প্রথম টালিপাড়ায় আত্মপ্রকাশ করেন। তবে অভিনেত্রীকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় স্টার জলসার ব্লকবাস্টার মেগা ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে। ২০১৮ সালে ‘কুসুমদোলা’ ধারাবাহিকের পর দীর্ঘদিন বাংলা টেলিভিশন থেকে বিরতি নিয়েছিলেন তিনি। তারপর ছবি ও ওটিটি প্ল্য়াটফর্মে কাজ শুরু করে দেন তিনি। ভোলে বাবা পার করেগা-র হাত ধরে ফিরেছিলেন ছোটপর্দায়। তবে সেই ফেরা সুখকর হয়নি। আপতত টেলিভিশন থেকে দূরে অভিনেত্রী মধুমিতা। এদিকে জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা আবার বিয়ে করলেন! খবরটি শুনে অনেকেই চমকে উঠলেও ঘটনা আদতে এক্কেবারে সত্যি। তবে কোনো নতুন মানুষের সঙ্গে নয়, নিজের স্বামী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গেই আরও একবার বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দায় ‘পাখি’ খ্যাত এ অভিনেত্রী।