ইরফানকে ‘এটা আমাদেরই গল্প’ এর মতো নাটকে অভিনয়ে বারণ বাবা-মায়ের
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালটিতে আলাদাভাবে ধরা দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তার অভিনয়ে কেঁদেছেন দর্শকরা। তবে ইরফানের বাবা-মা ‘এটা আমাদেরই গল্প’-এর মতো নাটকে অভিনয় করতে বারণ করেছেন তাকে। সম্প্রতি রাজধানীর গুলশানে আয়োজিত ‘এটা আমাদেরই গল্প’-এর সাকসেস পার্টিতে এ কথা জানান ইরফান। তিনি বলেন, ‘দর্শক কাঁদবেন কি কাঁদবেন না সেটা ভেবে আমরা অভিনয় করিনি। কিন্তু বাবার যে ক্রাইসিস ছিল সেটা খুব ইমোশনাল। চেষ্টা করেছি গল্পের ভেতরে থেকে জিনিসটা ফিল করে কাজ করার। কখন নাকে চোখে পানি এলো বুঝিনি। সিরিয়ালটি দেখে প্রত্যেক পরিবার কেঁদেছে।’
এসময় তিনি বলেন, ‘আমার আব্বা-আম্মা কেঁদেছেন। আমি খুবই আনন্দিত যে, আমার বাবা-মা অনেকদিন পর একটি নাটক শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আমাকে বলেছেন, তুমি এ ধরনের নাটক আর করো না।’
