‘আমার কাছে এই সুযোগটা এসেছিল, সৎ ব্যবহার করেছি’
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

ঈদুল আজহার সিনেমা বাজারে বেশ শোরগোল ফেলেছে পরিচালক সাইফ চন্দনের ‘মালিক’। এতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে ছবিটিতে নিজের কাজের অভিজ্ঞতা ও প্রাপ্তি নিয়ে অকপট কথা বলেছেন তিনি। সংবাদ সম্মেলনে নিজের চরিত্র ও অভিনয়ের সুযোগ নিয়ে শুভ বলেন, ‘যখন যেই অপরচুনিটি আসে, যেই সুযোগটা আসে সেটা সৎ ব্যবহার করাটাই হচ্ছে সময়। তো আমার কাছে এই সুযোগটা এসেছিল, আমি সৎ ব্যবহার করেছি। আল্লাহর হুকুম যখন, তখনই হইছে। সময়ে কোনো সঠিক-বেঠিক হয় বলে আমার মনে হয় না; সময় সময় হয়। বাকি টাইমিং মেলার একটা বিষয় থাকে।’ বিশ্ব চলচ্চিত্রের বড় বাজেটের প্রসঙ্গ টেনে এই নায়ক আরও বলেন, ‘ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে এরকম একটা কাজ হয়েছে এটাই অনেক আনন্দের, আমি সেটার লিড ক্যারেক্টার করেছি। ভবিষ্যতে দেখা যাক কী হয়।’
