কলকাতায় কী ঘটেছে, জানালেন মোশাররফ করিম

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

দেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তা ভারতের পশ্চিমবঙ্গেও কম নয়। অথচ সেখানেই নাকি ‘অপ্রীতিকর’ পরিস্থিতির মুখে পড়েছেন তিনি! গত মঙ্গলবার সকালে খবরটি চাউর হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর তা সংবাদ মাধ্যমেও উঠে আসে।

ছড়ানো খবরে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে কলকাতায় গেছেন অভিনেতা। সেখানেই নাকি মোশাররফের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক। এক সাংবাদিকের ফেসবুক পোস্ট থেকে বিষয়টি ছড়ায়। এরপর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম চর্চা হচ্ছে। এ বিষয়ে জানতে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুকে ফোন করা হলে তিনি কোনো তথ্য দিতে পারলেন না।

পরে মোশাররফ করিম একটি গণমাধ্যমকে জানালেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটা ছড়িয়েছে, তেমন কিছু ঘটেনি।