বিয়ে করছেন সেই শেখ সাদী

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

একসময় ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ফ্রেমবন্দি হয়ে আলোচনায় এসেছিলেন শেখ সাদী নামের এক তরুণ। পরবর্তীতে জানা যায়, পরীমণির ঘনিষ্ঠ সেই তরুণ মূলত একজন কণ্ঠশিল্পী। এবার জানা গেল, জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আলোচিত এই গায়ক।

খবর পাওয়া গেছে, গত শুক্রবার পারিবারিক আয়োজনে আংটি বদল সেরে নিয়েছেন শেখ সাদী। আংটিবদলের বিষয়টি আচমকা, এমনটাও দাবি তার। আংটিবদলের ব্যাপারটি একদম হুট করেই হয়েছে। বাবা-মা দুজনেই যুক্তরাষ্ট্রে ছিলেন, দেশে আসেন সদ্যই। এরপরই বিয়ের কথা তোলা হয়। সাদী জানান, তার জন্য একজনকে (পাত্রী) পছন্দ করা হয়েছে। তাদের পছন্দে সম্মতি জানিয়েছেন; এরপরই আংটিবদলের ঘটনা ঘটে বলে জানান শেখ সাদী।