বিকৃত কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ জাহিদ হাসান

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

দেশের ছোট ও বড়পর্দার খ্যাতনামা অভিনেতা জাহিদ হাসান। সম্প্রতি এই অভিনেতা তার বক্তব্য বিকৃত করে ভিন্ন ঘটনার ভিডিওর সঙ্গে যুক্ত করে একাধিক ফেসবুক পেজে প্রকাশিত কনটেন্ট নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। এবার এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন। এরইমধ্যে তার আইনজীবী ও ডিজিটাল টিমকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশও দিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, সংগ্রাম ও মানসিক অনুভূতি নিয়ে কথা বলতে গিয়ে জাহিদ হাসান বলেছিলেন, ‘আমি কষ্টে মরে যাচ্ছি, তবু মুখে হাসি রাখার চেষ্টা করি।’ তবে তার এই বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট উপেক্ষা করে কিছু ফেসবুক পেজ তা ভিন্নভাবে উপস্থাপন করে। অভিযোগ উঠেছে, প্রয়াত অভিনেতা শামস সুমনের জানাজার একটি ভিডিওর সঙ্গে ওই সাক্ষাৎকারের বক্তব্যজুড়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর শিরোনামে কনটেন্ট তৈরি করা হয়েছে। বিষয়টি নজরে আসার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান জাহিদ হাসান। তিনি বলেন, ‘যা দেখছি, সভ্যতাণ্ডভব্যতার সব সীমা অতিক্রম করছে এসব ভুঁইফোড় ফেসবুক পেজ। দিন দিন এদের দৌরাত্ম্য বাড়ছে।