নুসরাত ফারিয়ার সমুদ্রবিলাস
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় ছাড়াও এখন গান নিয়ে সরব তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। হঠাৎ দারুণ সব ফ্যাশন সেন্স নিয়ে হাজির হন ভক্তদের সামনে। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। আজ বেশ কয়েকটি নতুন ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ফারিয়া সম্পর্কে কিছু তথ্য।
আজ ফেসবুক ও ইন্সটাগ্রামে ৭টি ছবি পোস্ট করেছেন ফারিয়া। ছবিগুলো বেশ পছন্দ করেছেন তার ভক্ত-অনুসারীরা। এ পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে প্রায় ১৪ হাজার। ছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী। শুধু বলেছেন, সাফল্য ও অবিস্মরণীয় স্মৃতি গড়া। বড় পর্দায় অনেক দিন দেখা নেই ফারিয়ার। গত বছর ঈদে মুক্তি পাওয়া ‘জ্বীন-৩’ এর পর আর পর্দায় দেখা যায়নি তাকে। প্রায় তিন বছরের বিরতি কাটিয়ে পুনরায় গানের ভুবনে ফিরেছেন নুসরাত ফারিয়া। গেল ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে তার গাওয়া গান ‘লোকে বলে’।
