ফের সিনেমার গানে কণ্ঠ দিলেন ইমরান-ন্যান্সি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে প্লেব্যাক করছেন দুই তারকা সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল। কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্র ‘শিকার’-এর জন্য তারা নতুন একটি দ্বৈত গান গেয়েছেন। গানটির শিরোনাম ‘দুজন মিলে বাঁচব এক জীবন’। রোমান্টিক ঘরানার এই গানটির কথা লিখেছেন কবির বকুল, আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। গত রোববার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন পর ন্যান্সি ও ইমরানের এই গানকে ঘিরে সংগীতাঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে। গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ন্যান্সি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আনন্দদায়ক।
