কাজল চোখের মেয়ে নাটকে তটিনী
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি জোভান ও তটিনী। জাকারিয়া সৌখিন পরিচালিত নতুন নাটক ‘কাজল চোখের মেয়ে’-তে দেখা যাবে তাদের। রোমান্টিক আবহের এই নাটকের গল্পে পারিবারিক আবেগও গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে।
নাটকে তটিনী অভিনয় করেছেন কাজল চরিত্রে, আর জোভানকে দেখা যাবে শুভ্রর ভূমিকায়। গল্পটি আবর্তিত হয়েছে একটি একান্নবর্তী পরিবারকে কেন্দ্র করে। তবে এটি কেবল পারিবারিক নাটক নয়; মূল সুর প্রেমের, যার পটভূমি হয়ে উঠেছে পরিবার।
নাটকের গল্প প্রসঙ্গে রচয়িতা ও নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘অনেক চোখই সুন্দর। কিন্তু কিছু চোখ গল্প বলে। কাজল মেখে সেই চোখ আরও মায়াময় হয়ে ওঠে। আপাতত এটুকুই বলতে চাই।’ জোভান ও তটিনীকে নির্বাচনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘গল্পটি এই দুজনের সঙ্গেই সবচেয়ে ভালো মানিয়েছে। চরিত্রের প্রয়োজন থেকেই তাদের নেওয়া হয়েছে। তটিনীর চোখ খুব সুন্দর, কাজল দিলে সেটি আরও আকর্ষণীয় লাগে, যা এই গল্পের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এমন একটি মেয়ের প্রেমে পড়ার জন্য জোভানের মতো একজনকেই প্রয়োজন ছিল।’
নাটকটি নিয়ে আশাবাদী তটিনী।
