টানা ১৮ ঘণ্টা শুটিং
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

যশরাজ ফিল্মসের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মর্দানি’। আগের দুটি কিস্তি বক্স অফিসে ঝড় তোলার পর, এবার সেই রেশ ধরেই রূপালি পর্দায় আসছে এর তৃতীয় কিস্তি ‘মর্দানি-৩’। তবে এই সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা রানী মুখার্জির জন্য মোটেও সহজ ছিল না। বিশেষ করে ছবিটির ক্লাইম্যাক্স বা শেষ দৃশ্যের শুটিং করতে গিয়ে টানা ১৮ ঘণ্টা সজাগ থাকতে হয়েছিল তাকে; যা রীতিমতো তার শারীরিক ও মানসিক ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছে। নিজের এই ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন রানী মুখার্জি নিজেই। তিনি বলেন, ‘আমি মনে করি প্রতিটি কাজেরই নিজস্ব কিছু চ্যালেঞ্জ থাকে। তবে আমার জন্য রাতের শিফটে শুটিং করা সবসময়ই সবচেয়ে কঠিন, কারণ আমি স্বভাবগতভাবেই সকালের মানুষ। আমি সকালে জলদি ঘুম থেকে উঠতে এবং রাতে জলদি ঘুমাতে পছন্দ করি।
