পতনের পরও বক্স অফিসে বাজিমাত

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

পরিচালক ইমতিয়াজ আলীকে বলা হয় বলিউডের রোমান্সের ফেরিওয়ালা। অনেকে তাকে সিনেমায় প্রেমের কবিও বলেন। কেউ আখ্যা দেন দার্শনিক। তার সিনেমায় প্রেম আসে সাধনা, আরাধনা হয়ে। নতুন করে আরও একটি রোমান্টিক চলচ্চিত্র নিয়ে হাজির হয়েছেন তিনি। এর নাম ‘ম্যাঁয় বাপাস আউঙ্গা’। ছবিটি বক্স অফিসে স্থিতিশীল পারফরম্যান্স ধরে রেখেছে। মুক্তির চতুর্থ সোমবারেও সিনেমাটি আয় করেছে আনুমানিক ৬০ লাখ রুপি। যদিও আগের শুক্রবারের তুলনায় আয়ে প্রায় ৪০ শতাংশ কমেছে। চার সপ্তাহের চতুর্থ সপ্তাহের প্রথম চার দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে ভারতের বক্স অফিসে ছবিটির মোট নেট আয় এখন ৫৪ কোটি ৫০ লাখ রুপি। বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহ শেষে ছবিটির আয় ৫৮ থেকে ৬০ কোটি রুপির কাছাকাছি পৌঁছাতে পারে। তবে নতুন মুক্তিপ্রাপ্ত ‘আলফা’ এবং আগামী সপ্তাহে মুক্তি পেতে যাওয়া ‘ধামাল ৪’-এর কারণে ছবিটির সামনে প্রতিযোগিতা আরও বাড়বে।সবকিছু বিবেচনায় ‘ম্যাঁয় বাপাস আউঙ্গা’-এর চূড়ান্ত ভারতীয় বক্স অফিস আয় প্রায় ৬৫ কোটি রুপি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই অঙ্ক হয়তো একে বড় হিটের তকমা দেবে না, তবে এটিকে সফল সিনেমা হিসেবে বিবেচনা করা হচ্ছে।