সানি লিওনের ছবি নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী সানি লিওন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ব্যক্তিগত মুহূর্ত থেকে শুরু করে ভ্রমণ, কাজ কিংবা ফটোশুট-সবকিছুর ঝলকই নিয়মিত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। তবে এবার একটি ছবিই তাকে নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে নেটদুনিয়ায়।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সমুদ্রসৈকতে তোলা একটি ছবি প্রকাশ করেন সানি। ছবিতে সবুজ রঙের কো-অর্ড হট প্যান্ট ও শার্টের সঙ্গে হালকা সবুজ শেডের স্পোর্টস ব্রা পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। পেছনে দেখা যাচ্ছে দিগন্তজোড়া সমুদ্র আর বালুকাবেলা। তবে ছবির চেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে তার ক্যাপশন। ছবির ক্যাপশনে সানি লিখেছেন, ‘মালদ্বীপ নাকি মন্দারমণি?’ আর এতেই শুরু হয়েছে ভক্ত-অনুরাগীদের নানা জল্পনা-কল্পনা।

ছবিটি প্রকাশের পর অনেক নেটিজেনের দাবি, এটি ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্রসৈকত মন্দারমণিতেই তোলা।