সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’ এবার দেখা যাবে ঘরে বসেই
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
সামান্থা রুথ প্রভুর ক্যারিয়ারে নতুন মাইলফলক হয়ে ওঠা ‘মা ইন্টি বাঙ্গারাম’ এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে। নন্দিনী রেড্ডি পরিচালিত ও রাজ নিদিমোরুর সৃষ্ট এ অ্যাকশন ড্রামা সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ১০০ কোটির বেশি রুপি আয় করে ইতিহাস গড়েছে। এটি ১০০ কোটি রুপি আয় করা প্রথম নারীপ্রধান তেলেগু চলচ্চিত্র।
প্রেক্ষাগৃহে মুক্তির ২৮ দিন পর ১৭ জুলাই থেকে সিনেমাটি স্ট্রিমিং হবে জিওহটস্টার-এ। ওটিটি প্ল্যাটফর্মটি ঘোষণা দিয়ে লিখেছে, ১৭ জুলাই... দেখো কীভাবে একে একে সবাইকে জবাব দেওয়া হয়। দমা ইন্টি বাঙ্গারাম’ ১৭ জুলাই থেকে জিওহটস্টারে।
তেলেগু সিনেমার ক্ষেত্রে প্রেক্ষাগৃহে মুক্তির চার সপ্তাহ পর ওটিটিতে আসা এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতাই অনুসরণ করছে ‘মা ইন্টি বাঙ্গারাম’।
