বিশ্বজুড়ে দ্য ওডিসির বাজিমাত

বাংলাদেশেই আয় ছাড়াল কোটিতে

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

হলিউডের প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। প্রথম উইকএন্ডে বা মুক্তির প্রথম তিন দিনে বিশ্বব্যাপী মহাকাব্যিক ফ্যান্টাসি ঘরানার এই সিনেমাটি ২৬৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি টাকা। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটিই নোলানের ক্যারিয়ারে সবচেয়ে বড় বৈশ্বিক ওপেনিং। বক্স অফিসের পরিসংখ্যান অনুযায়ী, সিনেমাটি উত্তর আমেরিকার বাজারে ১২৪.৫ মিলিয়ন ডলার এবং অন্যান্য আন্তর্জাতিক বাজার থেকে ১৩৯.৬ মিলিয়ন ডলার আয় করেছে। বিশ্ববাজারের পাশাপাশি ভারত এবং বাংলাদেশের বক্স অফিসেও দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে ‘দ্য ওডিসি’। ভারতীয় বক্স অফিসে মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটি ৭০ কোটি রুপির বেশি (গ্রস) আয় করেছে, যা দেশটিতে নোলানের যেকোনো সিনেমার জন্য সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড।