ঘনিষ্ঠ দৃশ্যে আমি স্বাচ্ছন্দ্য নই
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
এক সাক্ষাৎকারে কাজল আগরওয়াল বলেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনির মতো পোশাকে আমি স্বচ্ছন্দ নই। তাই কখনও করিনি। আমি অস্বস্তি বোধ করি বলেই না বলে দিই। এই কারণে অনেক বড় ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছি। তাতে আমার কোনো আক্ষেপ নেই। এটা আমার ব্যক্তিগত সীমারেখা, যা আমি অতিক্রম করতে চাই না। ব্যবসায়ীর সঙ্গে ঘর বেঁধেছেন কাজল। কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। মা হওয়ার পর ক্যামেরার সামনে দাঁড়ানোয় আরও সতর্ক তিনি।
