নতুন রূপে সায়ন্তিকা

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

রাজনীতির ব্যস্ততা আপাতত পেছনে ফেলে আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি শুরু করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নিজেকে নতুনভাবে গড়ে তুলতেই এখন নিয়মিত শরীরচর্চা, নাচ এবং স্বাস্থ্যকর জীবনযাপনে মনোযোগী তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সায়ন্তিকার কয়েকটি নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেগুলো দেখে অনেকেরই প্রশ্ন- তবে কি আবারও ক্যামেরার সামনে ফিরছেন তিনি? ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই ইঙ্গিতই দিয়েছেন এ অভিনেত্রী।

সায়ন্তিকা জানান, নাচ সবসময়ই তার জীবনের অংশ। কিন্তু রাজনৈতিক দায়িত্ব পালনের ব্যস্ততায় দীর্ঘদিন নিয়মিত নাচ বা নিজের ফিটনেসের দিকে নজর দেওয়ার সুযোগ পাননি। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের কারণে তার খাওয়াদাওয়া ও দৈনন্দিন রুটিনও পুরোপুরি এলোমেলো হয়ে গিয়েছিল। তার ভাষায়, একজন জনপ্রতিনিধির দায়িত্ব পালন মোটেও সহজ নয়। রাজনীতিতে নতুন হওয়ায় তিনি পুরো মনোযোগই দায়িত্ব পালনে দিতে চেয়েছিলেন। সেই সময় নিজের শরীরের যত্ন নেওয়ার সুযোগ হয়নি। অনিয়মের কারণে হজমের সমস্যাও তৈরি হয়, এমনকি রক্ত পরীক্ষার কিছু রিপোর্টও স্বাভাবিক ছিল না।

তিনি আরও জানান, তার কাছে রোগা বা মোটা হওয়া গুরুত্বপূর্ণ নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুস্থ থাকা। তাই এখন নিজেকে সুস্থ করে তোলাই তার প্রধান লক্ষ্য।

ব্যক্তিগত জীবনও এ সময়ে তাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল।