আজ ঢাকায় আতিফ আসলামের কনসার্ট
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
আজ রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট। আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারও সংগীতপ্রেমীর উপস্থিতিতে আতিফ আসলামের এ আয়োজন চলতি বছরের অন্যতম বড় কনসার্টে পরিণত হবে।
পাকিস্তানের জনপ্রিয় এ গায়ক বলিউডের অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে ভারত, বাংলাদেশসহ পুরো উপমহাদেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন।
