হলিউডে ফিরছেন জনি ডেপ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

অ্যাম্বার হার্ডের সঙ্গে আলোচিত আইনি লড়াইয়ের পর আবার মূলধারার হলিউড চলচ্চিত্রে ফিরেছেন জনি ডেপ। টি ওয়েস্ট পরিচালিত প্যারাঅ্যামাউন্ট পিকচার্সের ‘ইবেনিজার’ সিনেমার প্রথম ট্রেলার প্রকাশের মাধ্যমে তার এ প্রত্যাবর্তন ঘটলো। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘এ ক্রিসমাস ক্যারল’-এর ডার্ক রিঅ্যামাজেনিং এ সিনেমায় কৃপণ ইবেনিজার ক্রুজ চরিত্রে অভিনয় করেছেন ডেপ।
ট্রেলারে কৃপণ স্ক্রুজকে ক্রিসমাসের ভীতিকর আত্মাদের দ্বারা নিপীড়িত হতে এবং বরফাবৃত রাস্তায় হেঁটে পথচারীদের দিকে বরফের গোলা ছুড়ে রাগ ঝাড়তে দেখা যায়। ট্রেলারের শেষে স্ক্রুজ চরিত্রে ডেপকে বলতে শোনা যায়, ফিরে আসতে পেরে ভালো লাগছে।
সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে নির্যাতনের পারস্পরিক অভিযোগ ও হাইপ্রোফাইল মানহানি মামলার পর এটিই জনি ডেপের প্রথম বড় হলিউড প্রজেক্ট। ওই মামলায় আদালত উভয় পক্ষকেই মানহানির জন্য দায়ী করেন। জনি ডেপকে ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ৫ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে অ্যাম্বার হার্ডকে দেওয়া হয় ২ মিলিয়ন ডলার।
আইনি জটিলতার কারণে এর আগে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’-এর তৃতীয় কিস্তি থেকে বাদ পড়েছিলেন ডেপ, যেখানে তার স্থলাভিষিক্ত হন ম্যাডস মিকেলসেন।
