ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন আনুশেহ আনাদিল, আর গাইবেন না গান!
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন। তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্টেটমেন্টে আনুশেহ জানান, তিনি ‘টিনিটাস’ নামের একটি সমস্যায় ভুগছেন। এর কারণে তার কানের ভেতরে সব সময় এক ধরনের শব্দ হয়, যা ধীরে ধীরে তার শ্রবণক্ষমতায় প্রভাব ফেলছে। একই সঙ্গে উচ্চ শব্দও এখন তার জন্য অসহনীয় হয়ে উঠেছে। একই বার্তায় দীর্ঘদিন তার গান থেকে দূরে থাকার কারণটিও খুঁজে পেলেন তার ভক্ত-শ্রোতারা।
