সঞ্জয় দত্তকে জড়িয়ে ধরে আবেগঘন বার্তা সালমানের
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্বের গল্প বহু পুরনো। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে তাদের সম্পর্ক ‘ভাইয়ের মতো’ হিসেবেই পরিচিত। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা সময়ে একে অপরের পাশে দাঁড়িয়ে সেই সম্পর্কের প্রমাণও দিয়েছেন তারা। এবার সঞ্জয় দত্তের সঙ্গে দেখা হওয়ার পর এক আবেগঘন মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিলেন সালমান খান।
সম্প্রতি সঞ্জয় দত্তের সঙ্গে সাক্ষাৎ হয় সালমানের। দেখা হওয়ার পর একে অপরকে দীর্ঘক্ষণ আলিঙ্গন করেন দুই তারকা।
সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন সালমান। ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, আমি তোমাকে ভালোবাসি, বাবা।’ একই পোস্টে সঞ্জয় দত্তকে নিজের ‘বড় ভাই’ বলেও উল্লেখ করেন তিনি। শুধু ভালোবাসা প্রকাশেই থামেননি সালমান।
