সামিরা ও আজিজকে গ্রেপ্তারের দাবি সালমান শাহ ভক্তদের
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
গত ৯ আগস্ট প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনকে গ্রেফতার করা হয়েছে। এরপর মামালটি নতুন করে আবারও আলোচানায় এসেছে। এদিকে মামলায় প্রথমবারের মতো কোনও আসামি গ্রেফতার হয়ে কারাগারে থাকায় ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন সালমান শাহর ভক্তরা। ১৫ আগস্টরাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সালমান শাহ হত্যা মামলার দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেন তারা। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সালমানের অসংখ্য ভক্ত এতে অংশ নেন।
ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেওয়া ভক্তরা দীর্ঘদিনের অমীমাংসিত এ মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
