জুটি বাঁধছেন জায়েদ-অধরা

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান। কানাডার মাটিতে তৈরি হতে যাওয়া একটি বাংলাদেশি সিনেমায় একসঙ্গে কাজ করার জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছেন। নাম ঠিক না হওয়া সিনেমাটিতে জুটি বাঁধার বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ ও অধরা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত কাজ করছেন জায়েদ। যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে বিভিন্ন প্রজেক্ট, কাজ ও শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অন্যদিকে, গত বছর কানাডায় পাড়ি জমান চিত্রনায়িকা অধরা। কাজের সুবাদে দেশে ফিরলেও বর্তমানে কানাডায় থিতু হয়েছেন। ক্যারিয়ারে ডজনখানেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবারই প্রথম জায়েদের নায়িকা হচ্ছেন তিনি।

২০১৮ সালে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অধরার।