ভেনিস থেকে টোকিও
মুগ্ধতা ছড়াচ্ছে 'দ্য ডিফিকাল্ট ব্রাইড'
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

'দ্য ডিফিকাল্ট ব্রাইড'-এর মাধ্যমে প্রথমবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নাম লিখিয়েছে বাংলাদেশের সিনেমা। ৮২তম এ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ 'ওরিজন্তি'-তে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার ৯টি প্রথম সারির উৎসবে আমন্ত্রণ পেয়েছে ছবিটি। ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেন্টারপিস বিভাগে প্রতিযোগিতা করেছে 'দ্য ডিফিকাল্ট ব্রাইড'। ডাক পেয়েছে ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা বিভাগে। এ উৎসব শুরু হবে ১ অক্টোবর। পর্দা নামবে ১১ অক্টোবর।
৫৮তম সিটগেস আন্তর্জাতিক ফ্যান্টাস্টিক চলচ্চিত্র উৎসবে নোভেস ভিশনস প্রতিযোগিতা বিভাগে লড়বে 'দ্য ডিফিকাল্ট ব্রাইড'। উৎসব শুরু হবে ৯ অক্টোবর। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। যুক্তরাজ্যে ৭ অক্টোবর থেকে বসবে ৭০তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের আসর। সেখানে অফিশিয়াল কম্পিটিশনে থাকবে নারীকেন্দ্রিক সিনেমাটি।
