যেমন ছিল সঞ্জয়ের কারাগার জীবন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

এক দশক পর কারাগার জীবন নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অস্ত্র আইনের মামলায় ২০১৩ সালে ভারতের সুপ্রিম কোর্ট তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ভালো আচরণের জন্য সাজা মওকুফ পাওয়ার পর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে মুক্তি পান তিনি। শেখর সুমনের টক শোতে কারাগারে কাটানো সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন সঞ্জয় দত্ত। তিনি জানান, পরিস্থিতির এত বড় পরিবর্তনও তাকে বিচলিত করতে পারেনি। কারাগারে অন্য বন্দিদের সঙ্গে একই সেলে থাকার অভিজ্ঞতার কথাও বলেন তিনি। তিনি আরও জানান, স্বচ্ছল পরিবারে বেড়ে উঠলেও আশপাশের মানুষের চেয়ে নিজেকে কখনোই শ্রেষ্ঠ মনে করতেন না।
