সানজিদ খানের 'এভাবেও প্রেম আসে'
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
নাগরিক জীবনের ব্যস্ততা, টানাপোড়েন আর অদ্ভুত সব পরিস্থিতির মাঝেই হুট করে কড়া নাড়তে পারে নতুন কোনো অনুভূতি। ঠিক তেমনি এক নিখাদ ও মনছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম 'এভাবেও প্রেম আসে'। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনা ও সানজিদ খান প্রিন্স পরিচালনা করেছেন বিশেষ এ টেলিফিল্ম। পারভেজ ইমাম রচিত রোমান্টিক ও কমেডি নির্ভর টেলিফিল্মটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও নুসরাত আফরিন ইউমনা।
নির্মাতা সানজিদ খান প্রিন্স বলেন, টেলিফিল্মটির মূল আকর্ষণ এর সহজ-সরল অথচ গভীর জীবনমুখী গল্প।
