৩০ বছর পর ভুল বুঝতে পেরে কাঁদলেন আমির খান

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

বলিউডে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে 'মিষ্টার পারফেকশনিস্ট'-এর খেতাব পেয়েছেন আমির খান। তবে খ্যাতির আড়ালে লুকিয়ে ছিল দীর্ঘদিনের আক্ষেপ। ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে জীবন থেকে হারিয়ে ফেলেছেন পরিবারের মানুষদের। স্বজনদের না পাওয়ার বেদনা বহু বছর বয়ে বেড়িয়েছেন তিনি। সেই আফসোসের কথা বলতে গিয়ে প্রকাশ্য মঞ্চে চোখের পানি ফেললেন এ অভিনেতা। গত বৃহস্পতিবার সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনয়জীবনের কঠিন মুহূর্তগুলোর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আমির খান। তিনি জানান, কাজের প্রতি অতিরিক্ত ঝোঁক তাকে বছরের পর বছর পরিবার ও আপনজনদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল। বলেন, কোভিডের সময় যখন ঘরে বসেছিলাম, তখন বুঝতে পারি, জীবনের প্রায় ৩০ বছর পেরিয়ে গিয়েছে। এক বছর, দু'বছর, এমনকি পাঁচ বছর ধরে কোনও কাজে পাগলের মতো ডুবে থাকা যায়।