নীহা হলেন স্কিনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা। রোববার ব্র্যান্ডটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্কিনো পরিবারের সঙ্গে যুক্ত হন নীহা। 'হেলদি স্কিন এভরিডে' স্লোগান নিয়ে কোরিয়ান ফর্মুলেশনে তৈরি মানসম্মত ও সাশ্রয়ী স্কিনকেয়ার পণ্য নিয়ে কাজ করছে স্কিনো।
স্কিনোর সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বসিত নীহা। তিনি বলেন, স্কিনোর সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমি এমন একটি ব্র্যান্ডের অংশ হয়েছি, যারা স্কিনকেয়ারে গবেষণা, সচেতনতা ও গুণগত মানকে গুরুত্ব দেয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্কিনোর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ নাসিম বলেন, শুধু পণ্যের প্রচারণা নয়, ত্বকের যত্ন সম্পর্কে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাজনীন নাহার নীহাকে নিয়ে আগামী দিনে বিভিন্ন ক্যাম্পেইন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যকর ত্বকের যত্নের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চায় স্কিনো।
স্কিনো সম্প্রতি কোরিয় ফর্মুলেশন বিশেষজ্ঞ ড. কিম জুনহোকে কনসালট্যান্ট হিসেবে নিয়োগ করেছে। 'হেলদি স্কিন এভরিডে' স্লোগানকে সামনে রেখে মানসম্মত ও সহজলভ্য পণ্যের মাধ্যমে দৈনন্দিন ত্বকের যত্নকে আরও সহজ করে তুলতে কাজ করছে স্কিনো। 'মেইড ইন বাংলাদেশ' পণ্য অন্যান্য দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) দল কাজ করছে।
