অপুকে 'পরগাছার রানি' বলে খোঁচা পরীমনির
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

গেল বছর কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে হাজির হওয়াকে কেন্দ্র করে অপু বিশ্বাসকে সুবিধাবাদী বলে খোঁচা দিয়েছিলেন অভিনেত্রী পরীমনি! বছর ঘুরতে না ঘুরতেই ফের বাকযুদ্ধ জড়িয়েছেন তারা। সম্প্রতি এক ভিডিও বার্তায় অপু মন্তব্য করেন, শুধু লাইভে এসে কোনো পণ্যের প্রচার করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলা যায় না। তার বক্তব্যটি ঘিরে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে ব্যাপকা আলোচনা-সমালোচনা।
এদিকে সম্প্রতি এক পোস্টে চিত্রনায়িকাকে পরগাছার রানি বলে খোঁচা দিয়েছেন পরীমনি! সেখানে সরাসরি কারও নাম উল্লেখ করেন তিনি। তবে অনেকেই ধারণা করছেন অপুকে খোঁচা দিয়ে স্ট্যাটাসটি শেয়ার করেছেন পরী। অপুর উদ্দেশে তিনি লেখেন, ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্য মতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।
এরপর অপুকে কটাক্ষ করে পরীমনি লেখেন, সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে।
উল্লেখ্য, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা, ফটোশুট ও শোরুম উদ্বোধনের কাজে যুক্ত রয়েছেন অপু।
