জিতের পরিবর্তে শাকিব

রাফী বললেন— এটি রিউমার

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বছর দুয়েক আগে টালিউড সুপারস্টার জিৎ ও ঢালিউডের শরিফুল রাজকে নিয়ে অ্যাকশন-থ্রিলার সিনেমা 'লায়ন' নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী। তবে শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এরইমধ্যে চলতি বছরের আগস্টে অভিনেতা জিৎ জানিয়ে দেন, লায়নের সঙ্গে তিনি আর নেই। ফলে ছবিটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

সম্প্রতি সমাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছেন 'লায়ন'-এ জিতের পরিবর্তে দেখা যেতে পারে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। তবে বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাফী। এক শব্দে ঢাকা মেইলকে বলেন, 'এটি রিউমার।'

এর আগে শাকিবের সঙ্গে জুটি বেঁধে 'তাণ্ডব' ও 'তুফান' সিনেমা উপহার দিয়েছেন রাফী। মুক্তির পর সিনেমা দুইটি রমরমা ব্যবসা করেছিল। পর্দায় শাকিবকে তুফানরূপে হাজির করে দর্শকের মন ভরিয়েছিলেন রাফী। সিনেমাটির শেষে জানানো হয়েছিল 'তুফান টু' লোডিং। অপেক্ষায় মুখিয়ে শাকিব অনুরাগীরা। সম্প্রতি ঢাকা মেইলকে তিনি জানান, ছবিটি নিয়েও তার পরিকল্পনা আছে। সুযোগ মতো শুটিং শুরু করবেন।

'তুফান' সিনেমায় শাকিব ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, সালাহউদ্দিন লাভলুসহ আরও অনেকে।