মৃত্যুর পর এক পয়সাও পাবে না রজনীকান্তের পরিবার

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতে রাজত্ব করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। একসময় বাস কন্ডাক্টারের কাজ করা মানুষটি আজ ভারতীয় সিনেমার অন্যতম ধনী অভিনেতা। তবে সম্পদের একটি বড় অংশ পরিবারকে না দিয়ে জনকল্যাণমূলক ট্রাস্টের হাতে তুলে দিতে চান তিনি। সেই সম্পত্তি থেকে উপার্জিত প্রতিটি পয়সা খরচ হবে তামিলনাড়ুর সাধারণ মানুষের পেছনে।

চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত রজনীকান্তের রাঘবেন্দ্র মণ্ডপম। প্রায় সোয়া একর জমির উপর তৈরি ভবনের সঙ্গে জড়িয়ে রয়েছে অভিনেতার বহু স্মৃতি। ১৯৮৯ সালে তৈরি হয়েছিল এ মণ্ডপম। দীর্ঘদিন ধরে এটি রজনীকান্তের নানা সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। এখানেই অনুরাগীদের সঙ্গে একাধিকবার গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অভিনেতা।