ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

'রইদ'-এর হাত ধরে তুষির নতুন স্বীকৃতি

'রইদ'-এর হাত ধরে তুষির নতুন স্বীকৃতি

'রইদ' চলচ্চিত্রে অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি। ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ডে এ স্বীকৃতি অর্জনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন তিনি।

পুরস্কার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ছবিটির পুরো দলের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। পোস্টে নাজিফা তুষি লিখেছেন, ২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসরে 'রইদ' চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে স্নো লেপার্ড অ্যাওয়ার্ড পেয়ে আমি ভীষণ সম্মানিত ও আনন্দিত।

তার কথায়, সত্যি বলতে, এ উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য 'রইদ' নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা অনেক আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলাম। এশিয়ার সেরা ও সবচেয়ে অকৃত্রিম গল্পগুলোকে হলিউডে এবং বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরার যে মঞ্চ, তার অংশ হতে পেরে মনে হয়েছে, আমরা শুধু সেখানে উপস্থিত ছিলাম না বাংলাদেশের সেরা কাজটিই তুলে ধরেছি। সবার আগে, মহান আল্লাহর অশেষ রহমতের জন্য তার প্রতি কৃতজ্ঞতা। সব সময় আমার সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থাকার জন্য পরিবারের প্রতি এবং পথচলায় ভালোবাসা, দোয়া ও সমর্থন দেওয়ার জন্য আমার সব ভক্তের প্রতি কৃতজ্ঞতা জানাই। শেষে বলেন, এ জয় আমার পুরো 'রইদ' দলেরও। ছবিটি নির্মাণ ও বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত কলাকুশলীসহ সবার অবদান রয়েছে এতে। আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছিল 'রইদ'। অক্টোবরের প্রথম সপ্তাহে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একসঙ্গে তিনটি পুরস্কার জিতে নিয়েছিল সিনেমাটি। সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা মিউজিকের জন্য পুরস্কৃত হয়েছিল 'রইদ'।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত