সেলফি না তুলেই চলে গেলেন রণবীর

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

চলচ্চিত্র তারকাদের নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। অনেক সময় ভক্তদের কাণ্ডকারখানায় চোখ কপালে ওঠে। কখনও ছাড়ায় মাত্রা। হয়ে ওঠে বিরক্তির কারণ। এমনটাই ঘটল রণবীর কাপুরের সঙ্গে। ভক্তের সেলফি কাণ্ডে বিমানবন্দরে অস্বস্তিতে অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গত বুধবার দিল্লির গুরুদ্বার বাংলা সাহিবে গিয়েছিলেন রণবীর। সঙ্গে ছিলেন রামায়ণের প্রযোজক নমিত মলহোত্র এবং পরিচালক নীতেশ তিওয়ারী। সন্ধ্যায় ফিরতেই মুম্বাই বিমানবন্দরে অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হন তিনি।

এরইমধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, বিমানবন্দরের টার্মিনালে ঢোকার সময় এক নারী রণবীরের সঙ্গে সেলফি তোলার বায়না ধরেন।