সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ঘোষণা অনুযায়ী, আজ বুধবার থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হয়েছে। সৌদি আরবের সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির প্রেসিডেন্টিয়াল কোর্ট জানিয়েছে, আজ থেকে রমজান শুরু হচ্ছে।
প্রতিবেদন মতে, সৌদি আরবে গতকাল মঙ্গলবার সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেশটির পূর্ব প্রদেশের কর্তৃপক্ষ জানান, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা শুরু হয়েছে। চাঁদ দেখা দলগুলো আকাশ পর্যবেক্ষণ করছেন, যাতে পবিত্র মাসের শুরু নিশ্চিত করা যায়। কয়েক মিনিট পরই চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। জানানো হয়, আজ বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। ফলে দেশটির মুসলিমরা গতকাল রাতে প্রথম তারাবির নামাজ আদায় করেন এবং শেষ রাতে সেহরি খান।
