শাহজালালে আরও ৩৩ ফ্লাইট বাতিল
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে সংকট ও উদ্বিগ্ন পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এ কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ২৪৫টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
এর মধ্যে গতকাল শুক্রবার ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে KU - কুয়েত: ৪টি, J9 - জাজিরা (কুয়েত): ৪টি, G9 - এয়ার অ্যারাবিয়া (শারজাহ, UAE): ৬টি, QR কাতার: ৪টি, FZ - ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত): ২টি, BS - ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ): ৫টি, GF - গালফ এয়ার (বাহরাইন): ২টি, BG - বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ): ২টি, EK - এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত): ৪টি। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
