সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ১৩ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে আটজন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন মনোনয়ন পেয়েছেন।

জামায়াত থেকে মনোনীতরা হলেন- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার। এনসিপি থেকে মনোনীতরা হলেন, মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। এছাড়া জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমও ১১ দলীয় ঐক্য জোট থেকে মনোনীত হয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৭৭টি আসনে জয়ী হয় ১১- দলীয় ঐক্য। সেই হিসাবে তারা ১৩টি নারী আসন পাচ্ছে। ৫০ নারী আসনের ৩৬টি বিএনপি পাচ্ছে। ক্ষমতাসীন দলটি গতকাল সোমবার তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এর পরপরই ১১- দলীয় ঐক্যের প্রার্থী চূড়ান্ত হওয়ার খবর পাওয়া যায়।

প্রার্থী চূড়ান্তের তথ্যটি নিশ্চিত করে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন,

জামায়াতের মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ গতকাল বিকেলে বলেন, তাকে দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। আজ নির্বাচন কমিশনে তিনি মনোনয়নপত্র জমা দেবেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। নারী আসনে সরাসরি নির্বাচন হয় না। সংসদে দলগুলোর আসনসংখ্যার অনুপাতে নারী আসনগুলো বণ্টিত হয়। সংসদের নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হচ্ছে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাবে।