পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক ও শিক্ষার্থী সাজ্জাদুল ইসলামের পরিবেশবান্ধব বিভিন্ন উদ্ভাবনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি এসব পণ্যের উন্নয়ন ও গবেষণা কার্যক্রমে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেন সাজ্জাদুল ইসলাম। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব উদ্ভাবনের প্রশংসা করেন এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে সাজ্জাদুলকে উৎসাহ দেন। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।