মেঘনা তীরের ধানভর্তি নৌকা

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ভোরের আলো ফুটতেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনার তীর জেগে ওঠে ধানের মৌসুমি কর্মযজ্ঞে। হাওরাঞ্চল থেকে ধানভর্তি নৌকা একের পর এক ভিড়ছে ঘাটে। নৌকা থেকে ধান ওজন করে বস্তায় ভরা, সেলাই দেওয়া, মাথায় করে তীরে নামানো, ট্রাকে তোলা- প্রতিটি ধাপে চলছে শত শত শ্রমিকের পরিশ্রম। প্রতিবছর হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের ইটনা, নিকলী ও মিঠামইন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা নৌকায় করে ধান নিয়ে আসেন আশুগঞ্জের এই মোকামে। গতকালের ছবি - আলোকিত বাংলাদেশ